Tasfia Promy

যুক্ত থাকা বইসমূহ

তাসফিয়া প্রমি একজন অনুবাদক ও ফিচার রাইটার। তিনি বাবা-মায়ের বড় মেয়ে। তাঁর জন্মদিন ১ জানুয়ারি।

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তর এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে পাবলিক হেলথে মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি সার্কে কর্মরত।

২০১৬ সালে রিভিউ, ফিচার ও প্রবন্ধ লেখার মাধ্যমে তাঁর লেখালেখির যাত্রা শুরু। বই, চলচ্চিত্র, প্রযুক্তি, লাইফস্টাইলসহ নানা বিষয়ে তিনি নিয়মিত লেখেন। দীর্ঘদিন কনটেন্ট রাইটার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ফিচার ও কনটেন্ট রাইটার হিসেবেও যুক্ত রয়েছেন। রোর বাংলা, আমাদের প্যারিস, প্রথম আলোসহ একাধিক প্ল্যাটফর্মে তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

অনুবাদ সাহিত্যে নিজের অবস্থান তৈরি করতে চান তিনি। অনুবাদের প্রতি তার বিশেষ আগ্রহ। তার অনুবাদ বইয়ের মধ্যে রয়েছে ‘জেন’, ‘বটচান’, ‘দ্য ইনভিজিবল ম্যান’, কফি সিরিজ-বিফোর উই ফরগেট কাইন্ডনেস ও আরও বেশ কিছু বই। ভবিষ্যতে তিনি ক্ল্যাসিক সাহিত্য ও হিলিং সাহিত্য নিয়ে আরও অনুবাদ করতে চান।

এখনো কোনো বই আপলোড করা হয়নি।