
যুক্ত থাকা বইসমূহ
সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও বহুমুখী প্রতিভাধর ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, লেখক, শিল্প নির্দেশক এবং সংগীত পরিচালক। কলকাতার এক খ্যাতনামা সাহিত্য ও শিল্পমনস্ক রায় পরিবারে তাঁর জন্ম হয়, তবে তাঁর পূর্বপুরুষের আদি ভিটা ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। শিক্ষাজীবনে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। শুরুতে একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে কর্মজীবন শুরু করলেও, কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ এবং লন্ডনে ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র 'লাদ্রি দি বিচিক্লেত্তে' (বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন এবং পরবর্তীকালে বিশ্ব চলচ্চিত্রে এক অবিস্মরণীয় অবদান রাখেন।
এখনো কোনো বই আপলোড করা হয়নি।