যুক্ত থাকা বইসমূহ
বিংশ শতকের অন্যতম প্রধান বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন এবং কৃত্তিবাস পত্রিকার সম্পাদনার মাধ্যমে ১৯৫৩ সালে সাহিত্যজগতে প্রবেশ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই লেখক কবিতা, উপন্যাস, ছোটগল্প ও ভ্রমণকাহিনীর পাশাপাশি সৃষ্টি করেছেন জনপ্রিয় কিশোর গোয়েন্দা চরিত্র ‘কাকাবাবু-সন্তু’। তাঁর নীরার জন্য লেখা কবিতা মন ছুয়ে যায় নি, এমন কাউকে পাওয়া যাবে না, কিংবা তাঁর কবিতা পড়ে কারো পাহাড় কেনার সখ জাগেনি, এমন কেউ আছে?
সময় ট্রিলজি - ‘পূর্ব-পশ্চিম’, ‘সেইসময়’ ও ‘প্রথম আলো’-র মতো কালজয়ী উপন্যাসের জন্য তিনি দুই বাংলার পাঠকের কাছে স্মরণীয় হয়ে আছেন। ২০১২ সালে জীবনাবসানের আগ পর্যন্ত তিনি বাংলা সাহিত্যের এক পথিকৃৎ হিসেবে অগণিত পাঠকের মন জয় করেছেন।
এখনো কোনো বই আপলোড করা হয়নি।