যুক্ত থাকা বইসমূহ
বাংলাদেশের জনপ্রিয় কিশোর রহস্য সাহিত্যিক রকিব হাসান, তাঁর পুরো নাম আবুল কাশেম মোহাম্মদ আবদুর রকিব। তিনি ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। মাত্র কিছুদিন আগে, ২০২৫ সালের ১৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। রকিব হাসান নামে লেখার পাশাপাশি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বহু জনপ্রিয় গ্রন্থ উপহার দিয়েছেন।
সেবা প্রকাশনী থেকে প্রকাশিত জনপ্রিয় কিশোর সিরিজ তিন গোয়েন্দা-এর স্রষ্টা তিনি, যা মূলত লেখক রবার্ট আর্থার-এর থ্রি ইনভেস্টিগেটরস অবলম্বনে রচিত। প্রথম আলো পত্রিকার জরিপে এই কিশোর সিরিজটি বাংলাদেশের কিশোরদের কাছে সবচেয়ে বেশি পাঠযোগ্য সিরিজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
তাঁর উল্লেখযোগ্য ছদ্মনাম:
জাফর চৌধুরী: সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লেখার সময় তিনি এই ছদ্মনাম ব্যবহার করতেন।
আবু সাঈদ: গোয়েন্দা রাজু সিরিজ লেখার সময় তিনি এই নামটি ব্যবহার করেন।
শামসুদ্দীন নওয়াব: বিখ্যাত লেখক জুল ভার্নের বইগুলো তিনি এই ছদ্মনামে অনুবাদ করেছিলেন।
এখনো কোনো বই আপলোড করা হয়নি।