
যুক্ত থাকা বইসমূহ
পাঠকনন্দিত অনুবাদক ও লেখক **অনীশ দাস অপু** ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত লক্ষ্মী কান্ত দাস। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রাবস্থায়ই বিভিন্ন পত্রিকায় অনুবাদক হিসেবে কাজ শুরু করেন।
থ্রিলার ও হরর অনুবাদে বিশেষভাবে জনপ্রিয় হলেও ক্লাসিক ও সায়েন্স ফিকশনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা প্রায় **চার শতাধিক**। *আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর, দ্য স্কাই ইজ ফলিং, ইলেভেন মিনিটস, সিলেক্টেড মিস্ট্রি স্টোরিজ*সহ বহু জনপ্রিয় বই তাঁর অনুবাদে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে পাশ্চাত্যধারার হরর সাহিত্য জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।
এখনো কোনো বই আপলোড করা হয়নি।